Contact With Our Owner "SaaD" Click Here Contact!
المشاركات

যেভাবে টিকটকে সরাসরি অর্থ আয় করবেন

Saad 001

 

Introduction

জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের সরাসরি আয়ের সুযোগ দিতে ‘সিরিজ’ নামের নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে টিকটক। এ সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা ভিডিওর বিনিময়ের নেটওয়ার্কটিতে ভিডিও দেখানোর বিনিময়ে দর্শকের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারবেন। ব্যবহারকারীদের সহজে পছন্দের ভিডিও দেখার সুযোগ দিতে নিজেদের হোমপেজে ‘স্পোর্টস’, ‘ফ্যাশন’, ‘গেমিং’ও ‘ফুড’ নামের চারটি ভিডিও ফিড যুক্ত করেছে টিকটক। এসব ফিডে ক্লিক করলেই নির্দিষ্ট বিষয়ের ভিডিওগুলো দেখা যাবে। অর্থাৎ স্পোর্টস ফিডে ক্লিক করলে টিকটকে থাকা সব ধরনের খেলার ভিডিওগুলো দেখা যাবে। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে চীনের ভিডিওনির্ভর সামাজিক মাধ্যমটি। ফলে পছন্দের ভিডিও দেখতে ব্যবহারকারীদের সার্চবারে পছন্দের ভিডিও অনুসন্ধান করতে হবে না।


Process

এক ব্লগ বার্তায় টিকটক জানিয়েছে, নতুন এ পদ্ধতিতে আয়ের জন্য কনটেন্ট নির্মাতাদের কমপক্ষে ২০ মিনিট দৈর্ঘ্যের এক বা একাধিক ভিডিও তৈরি করে সিরিজ অপশনে জমা রাখতে হবে। সর্বোচ্চ ৮০টি ভিডিও জমা রাখার সুযোগ মিলবে। সিরিজ অপশনে থাকা ভিডিওগুলো টাকার বিনিময়ে যেকোনো টিকটক ব্যবহারকারী দেখতে পারবেন। দর্শকদের কাছ থেকে পাওয়া অর্থ সরাসরি কনটেন্ট নির্মাতাদের অ্যাকাউন্টে চলে যাবে।


টিকটকের তথ্যমতে, নিজেদের তৈরি ভিডিও দেখার জন্য কনটেন্ট নির্মাতারা ইচ্ছেমতো দাম নির্ধারণ করতে পারবেন। ফলে বর্তমানের তুলনায় বেশি আয় করা যাবে। দর্শকেরাও নিজেদের পছন্দের কনটেন্ট নির্মাতাদের তৈরি আকারে বড় বিশেষায়িত ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন।


সম্প্রতি কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে গিফটস নামের টুল চালু করেছে ইনস্টাগ্রাম। টুলটি কাজে লাগিয়ে নির্মাতারা চাইলেই বিশেষায়িত কনটেন্টগুলো প্রদর্শনের বিনিময়ে অনুসরণকারীদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন।




Rules and Regulation

নীতিমালা ভাঙলে ইউটিউবের মতো স্ট্রাইক দেবে টিকটক
ইউটিউবের আদলে কমিউনিটি নীতিমালা না মানলে ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের স্ট্রাইক দেওয়ার পরিকল্পনা করেছে টিকটক। এরই মধ্যে স্ট্রাইক পদ্ধতি চালুর জন্য কাজও শুরু করেছে ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি। নতুন এ পদ্ধতি চালু হলে টিকটকের নীতিমালা ভঙ্গকারী ব্যক্তিদের অপরাধের ধরন অনুযায়ী এক বা একাধিক স্ট্রাইক দেওয়া হবে। একাধিক স্ট্রাইক পাওয়ার পরও সতর্ক না হলে অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল হয়ে যাবে।

বর্তমানে নীতিমালা ভঙ্গ করলে অ্যাকাউন্ট স্থগিতসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকে টিকটক। কিন্তু এ পদ্ধতিতে আগের অপরাধগুলো বিবেচনা না করায় একই ধরনের অপরাধ বারবার করেন অনেকে। 

এ বিষয়ে টিকটকের পণ্য বিভাগের প্রধান জুলি ডি বেলিয়ানকোর্ট জানিয়েছেন, 
টিকটক ব্যবহারকারীদের একই ধরনের নীতিমালা ভঙ্গের প্রবণতা বেড়েছে। আর তাই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরও একই ধরনের অপরাধ করেন ৯০ শতাংশ ব্যক্তি। এ সমস্যা সমাধানে স্ট্রাইক পদ্ধতি চালুর পরিকল্পনা করেছে টিকটক।


টিকটক ভিডিও দেখতে হবে টাকা দিয়ে

‘পেইড সাবসক্রিপশনস’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে অনুসরণকারীদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারবেন ভিডিও নির্মাতারা। এরই মধ্যে বেশ কিছু ভিডিও নির্মাতা পরীক্ষামূলকভাবে সুবিধাটি ব্যবহারের সুযোগ পেয়েছেন। পরে অন্য ভিডিও নির্মাতারাও এ সুযোগ পাবেন। ভিডিও নির্মাতাদের উপকার হলেও সমস্যায় পড়বেন টিকটক ব্যবহারকারীরা। অর্থ খরচ না করলে তারা পছন্দের ভিডিও নির্মাতাদের নতুন ভিডিও দেখতে পারবেন না। এমনকি তাদের মুঠোফোনে ভিডিওগুলো দেখার জন্য পরামর্শও দেবে না টিকটক। ফিচারটি কীভাবে কাজ করবে—জানাতে নারাজ টুইটার কর্তৃপক্ষ। এমনকি পছন্দের ভিডিও নির্মাতাদের অনুসরণ করতে খরচ কত হবে বা কীভাবে অর্থ পরিশোধ করতে হবে, তা–ও জানায়নি তারা।



Conclusion

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে বর্তমানে খুবই জনপ্রিয় টিকটক। ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটির জন্য মজার ভিডিও তৈরি করে তারকাও বনে গেছেন অনেকে। বিনা মূল্যে ভিডিওগুলো দেখার সুযোগ থাকায় লাখো মানুষ নিয়মিত অনুসরণও করেন তাদের। এবার জনপ্রিয় এসব নির্মাতার তৈরি ভিডিওগুলো দেখতে হলে গুনতে হবে অর্থ। ভিডিও নির্মাতাদের আরও বেশি অর্থ আয়ের সুযোগ দিতেই ও উদ্যোগ নিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

Keyword:
tiktok earn money how does tiktok earn money how much likes on tiktok earn money watching tiktok earn money does doing tiktok earn money tiktok ads earn money how much money earn tiktok apps like tiktok to earn money how to earn money on tiktok in south africa how to earn money on tiktok australia can you earn money from tiktok in australia earn money by liking tiktok videos earn money by watching tiktok videos tiktok bot telegram earn money tiktok make money canada how tiktok creators earn money

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.